
অনেক অনেক সময় আগে, পৃথিবী থেকে প্রায় ৫ কোটি আলোকবর্ষ দূরের এক গ্যালাক্সিতে একটি তারা বিস্ফোরিত হয়। তবে সেই বিস্ফোরণের আলো ১৪ জুলাই পৃথিবীর টেলিস্কোপে প্রথম ধরা পড়ে । মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে ঘটে যাওয়া ক্ষণস্থায়ী এই মহাজাগতিক ঘটনা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এখন “সুপারনোভা 2025rbs” নামে পরিচিত।
বর্তমান পৃথিবীর আকাশে সবচেয়ে উজ্জ্বল এই সুপারনোভা একটি টাইপ-1A সুপারনোভা। একটি সাদা বামন নক্ষত্রের থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণের কারণে সম্ভবত এই সুপারনোভার সৃষ্টি হয়েছে, যেখানে ওই সাদা বামন নক্ষত্র একটি দ্বৈত তারা ব্যবস্থায় তার সঙ্গী তারার কাছ থেকে পদার্থ সংগ্রহ করছিল।
মহাবিশ্বের দূরত্ব নির্ধারণে টাইপ-1A সুপারনোভাগুলোকে আলোক মানদন্ড হিসেবে ব্যবহার করা হয়।
2025rbs-এর ধারক গ্যালাক্সি NGC 7331, যা উত্তর আকাশের পক্ষীরাজ নক্ষত্রপুঞ্জে অবস্থিত উজ্জ্বল এক সর্পিলাকার গ্যালাক্সি। এই গ্যালাক্সিটিকে প্রায়ই আমাদের নিজস্ব মিল্কিওয়ের অনুরূপ বলে ধরা হয়।
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach




Leave a Reply