ওয়ান-মাইল রেডিয়ো টেলিস্কোপে তারার মেলা

Posted on
Translated by

যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত মুলার্ড রেডিয়ো অ্যাস্ট্রোনমি অবজারভেটরির ওয়ান-মাইল টেলিস্কোপের ৬০ ফুট ব্যাসের বিশাল ডিশ অ্যান্টেনা। যা আকাশ পানে তাক করে রয়েছে রাতের মনোমুগ্ধকর এই ছবিটিতে। পুরো ছবিটি ধারণ করতে টানা ৯০ মিনিট ধরে ৩০ সেকেন্ডের এক্সপোজারের ছবি নেওয়া হয়েছিল। সব ছবিগুলো একত্র করার পর পৃথিবীর অক্ষ-ঘূর্ণনের ফলে সৃষ্ট সুন্দর স্টার ট্রেইল হিসেবে প্রকাশ পেয়েছে।

উত্তর মেরু বা নর্থ সেলেস্টিয়াল পোল হলো পৃথিবীর ঘূর্ণন অক্ষের মধ্যবিন্দু যা পোলারি্সকে নির্দেশ করে। পোলারিস বা উত্তর তারাটি হলো সেই উজ্জ্বল তারকা, যা ছবির কেন্দ্রে ছোটো একটি রেখা তৈরি করেছে।

কিন্তু ঐতিহাসিক এই ওয়ান-মাইল টেলিস্কোপ অ্যারে-ও পৃথিবীর ঘূর্ণনের উপর নির্ভর করত কাজ করার জন্য। মহাবিশ্বকে রেডিয়ো তরঙ্গে অন্বেষণের কাজে ব্যবহৃত এটি প্রথম টেলিস্কোপ, যেখানে পৃথিবীর ঘূর্ণন-অ্যাপারচার সিনথেসিস পদ্ধতি কাজে লাগিয়ে তথ্য সংগ্রহ করা হতো। এই পদ্ধতিতে পৃথিবীর ঘূর্ণনকে কাজে লাগিয়ে টেলিস্কোপ অ্যারে ও মহাজাগতিক রেডিয়ো উৎসগুলির আপেক্ষিক অবস্থান পরিবর্তন সাপেক্ষে মহাকাশের রেডিয়ো মানচিত্র তৈরি করা হয়। এই মানচিত্রের রেজ্যুলেশন মানবচক্ষুর ক্ষমতার চেয়েও অনেক ভালো।

——————————————————————-

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Joao Yordanov Serralheiro

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

#siriustranslators

More Translations