হাফ ডোমের ওপর কৃত্তিকা তারামণ্ডল

Posted on
Translated by

Image Credit & Copyright: Dheera Venkatraman

তারা সব সময় একা থাকে না, তারা দল বেঁধে থাকে। আকাশের সবচেয়ে বিখ্যাত তারামণ্ডলগুলোর মধ্যে একটি হলো কৃত্তিকা (ইংরেজি: Pleiades)। এটি এমন একটি উজ্জ্বল তারা মণ্ডল যা খালি চোখেও সহজেই দেখা যায়। কৃত্তিকা আমাদের থেকে মাত্র ৪৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

এটি গঠিত হয়েছে প্রায় ১০ কোটি বছর আগে এবং ধারণা করা হয় যে এটি আরও আড়াইশো কোটি বছর পর্যন্ত টিকে থাকবে।আমাদের সূর্যও কোনো এক তারামণ্ডলে জন্ম নিয়েছিল। কিন্তু ৪.৫ বিলিয়ন বছর পেরিয়ে সেই সূর্যের সহযাত্রী তারারা অনেক আগেই ছড়িয়ে পড়েছে মহাবিশ্বে।এই ছবিতে কৃত্তিকা তারামণ্ডলকে দেখা যাচ্ছে হাফ ডোম নামে পরিচিত একটি বিশাল শিলার গঠনকে ছাপিয়ে। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে অবস্থিত।ছবিটি ২০১৯ সালের অক্টোবর মাসে তোলা। এটি একটি অসাধারণ কম্পোজিট ছবি।

এখানে ব্যবহৃত হয়েছে ২৮টি সামনের দৃশ্যের ছবি এবং ১৭৪টি তারাভরা পটভূমির ছবি। সব ছবি একই স্থান থেকে, একই ক্যামেরায় এবং একই রাতে তোলা হয়েছে।মজার বিষয় হলো, কৃত্তিকা এবং হাফ ডোমের এই অবস্থান মেলানোর পরিকল্পনা থাকলেও, প্রকৃতি ফটোগ্রাফারকে একটি বাড়তি উপহার দিয়েছিল। হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে আকাশ আরও গভীর অন্ধকার হয়ে গিয়েছিল, যা এই অসাধারণ দৃশ্যকে আরও মোহনীয় করে তুলেছিল।

————————————————————————————–

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Dheera Venkatraman.

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

#SiriusTranslators

Comments

One response to “হাফ ডোমের ওপর কৃত্তিকা তারামণ্ডল”

  1. Muhammad Menhajul Islam Avatar
    Muhammad Menhajul Islam

    কৃত্তিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations