একই সূর্য, দুইটি ভিন্ন জগৎ থেকে

Posted on
Translated by
Image Credit: NASA, JPL-Caltech, MSSS; Digital processing: Damia Bouic

মঙ্গল গ্রহ থেকে সূর্যাস্তের দৃশ্য পৃথিবীর সূর্যাস্তের তুলনায় কতটা ভিন্ন? এই প্রশ্নের উত্তর তুলনামূলকভাবে বোঝাতে, মঙ্গল ও পৃথিবী থেকে অস্তগামী সূর্যের দুটি ছবি তোলা হয়েছে। ছবিগুলোর কৌণিক প্রস্থ সমান রাখতে স্কেল করে নেওয়া হয়েছে এবং তুলনার সুবিধার্থে পাশাপাশি উপস্থাপন করা হয়েছে।

প্রথম নজরেই যেটা লক্ষ্য করা যায় তা হলো—মঙ্গল গ্রহ থেকে সূর্যকে পৃথিবীর তুলনায় কিছুটা ছোট মনে হয়। এটি স্বাভাবিক, কারণ মঙ্গল সূর্য থেকে পৃথিবীর তুলনায় প্রায় ৫০% বেশি দূরে অবস্থিত।

আরও চমকপ্রদ বিষয় হচ্ছে, যেখানে পৃথিবীতে সূর্যাস্তের সময় সূর্যের আশপাশ কমলা আভায় ভরে ওঠে, সেখানে মঙ্গলে ঠিক তার উল্টো—সূর্যাস্তের সময় সূর্যের নিকটবর্তী আকাশ অংশটি লক্ষণীয়ভাবে বেশি নীলাভ দেখা যায়।
এই নীল রঙের পেছনের কারণ এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে ধারণা করা হয় এটি মঙ্গলের ধূলিকণার অগ্রমুখী বিচ্ছুরণ ধর্ম (forward scattering property) এর ফল।

পৃথিবীর সূর্যাস্তের ছবিটি তোলা হয়েছিল ২০১২ সালের মার্চ মাসে ফ্রান্সের মারসেই শহর থেকে। অপরদিকে, মঙ্গলের সূর্যাস্তের ছবিটি ধারণ করা হয় ২০১৫ সালে, নাসার রোবোটিক কিউরিওসিটি রোভার দ্বারা, মঙ্গলের গেইল ক্রেটার থেকে।

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit: NASA, JPL-Caltech, MSSS; Digital processing: Damia Bouic

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations