
এনজিসি ৫৩৩৫ এর এই অসাধারণ দৃশ্যটি ধারণ করেছে হাবল স্পেস টেলিস্কোপ (HST)। এই ছায়াপথটি ১ লক্ষ ৭০ হাজার আলোকবর্ষ প্রস্থের এবং কন্যা নক্ষত্রমণ্ডল থেকে ২০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এই বিস্তীর্ণ সর্পিলাকার ছায়াপথটি হাবলের দিকে মুখোমুখি অবস্থানে রয়েছে।
ছায়াপথটির চাকতিসদৃশ অঞ্চলে ছড়ানো তুলার মতো সর্পিল বাহুর পাশাপাশি, নক্ষত্র গঠনের এলাকায় ছড়িয়ে থাকা গ্যাসের স্রোতধারা লক্ষ্য করা যায়। কিন্তু এনজিসি ৫৩৩৫ এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর স্পষ্ট বার আকৃতির কেন্দ্রীয় কাঠামো। এই ‘বার’ আকৃতির কেন্দ্রীয় কাঠামো বৈশিষ্ট্য আকাশগঙ্গাসহ এখনো পর্যন্ত আবিষ্কৃত ছায়াপথসমূহের ৩০ শতাংশে দেখা গিয়েছে।
এই বার’টি ছায়াপথের কেন্দ্রের দিকে উপাদানসমূহ বয়ে নিয়ে যায় যা নক্ষত্রসমূহ সৃষ্টিতে শক্তি যোগায় বলে ধারণা করা হয়। হাবলের এই স্পষ্ট ছবিতে পেছনের ছড়িয়ে-ছিটিয়ে থাকা দূরবর্তী ছায়াপথগুলো সহজেই শনাক্ত করা যায়।১৯৯০ সালে মহাকাশে পাঠানো
এই হাবল স্পেস টেলিস্কোপটি পৃথিবীর চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় তার বিশ্বব্রহ্মাণ্ড অন্বেষণের ৩৫তম বছর উদযাপন করছে।
—————————————————-
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: NASA, ESA, STScI
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach#SiriusTranslators




Leave a Reply