NGC 6357: বৃহৎ নক্ষত্রের এক মহাজাগতিক গির্জা

Posted on
Translated by

একটি সাধারণ নক্ষত্র সর্বোচ্চ কতটা বিশাল হতে পারে? একসময় ধারণা করা হয়েছিল, ওপেন ক্লাস্টার Pismis 24 এ অবস্থিত একটি নক্ষত্র হয়তো আমাদের সূর্যের চেয়ে ২০০ গুণ বেশি ভারী। এই হিসেবে, নক্ষত্র‌টি তখনকার পর্যবেক্ষণে মহাবিশ্বের অন্যতম ভরযুক্ত নক্ষত্রদের তালিকায় স্থান পেয়েছিল। এই রহস্যময় উজ্জ্বল নক্ষত্রটি চিহ্নিত করা যায় ছবির নিচের দিকে কেন্দ্রের স্বল্প ঘনত্বের অঞ্চলে, যেখানে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ইনফ্রারেড আলোয় এক বিস্ময়কর দৃশ্য ধারণ করেছে। তুলনার জন্য দৃশ্যমান আলোকরশ্মিতে হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা তোলা একটি চিত্রও সংযুক্ত করা হয়েছে।

তবে বিশদভাবে পর্যবেক্ষণে দেখা গেছে, Pismis 24-1 নামক উজ্জ্বল উৎসটি একটি একক নক্ষত্র নয় বরং কমপক্ষে তিনটি নক্ষত্রের সম্মিলিত আলো। এই প্রতিটি উপাদান নক্ষত্রের ভরই প্রায় ১০০ সৌর ভরের কাছাকাছি, যা এখনো তাদের সর্বাধিক ভরযুক্ত নক্ষত্রদের কাতারে রাখে।

ছবির নিচের দিকে বিস্তৃত রয়েছে NGC 6357 নামের একটি নির্গমন নীহারিকা, যেখানে এখনো নতুন নক্ষত্রের জন্ম অব্যাহত রয়েছে। এর আকৃতি অনেকটা এক গথিক গির্জার মতো, যার ভেতর থেকে উদ্ভাসিত তারাগুলো তীব্র রশ্মি দিয়ে গ্যাসের মেঘ ছিন্ন করে ছড়িয়ে পড়ছে চারদিকে, আলোকিত করছে এক অলৌকিক আবরণ ।

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit: NASA, ESA, CSA, STScI, JWST; Processing: Alyssa Pagan (STScI);
Rollover: NASA, ESA, HST, & J. M. Apellániz (IAA, Spain);

Acknowledgement: D. De Martin (ESA/Hubble)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations