একটি পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদের রূপ ঠিক কেমন বদলে যায়? এখানে প্রদর্শিত টাইম-ল্যাপস ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ২০১৮ সালের ৩১শে জানুয়ারির সেই পাঁচ ঘণ্টার গ্রহণ চলাকালীন চাঁদটিকে উজ্জ্বল এবং ছবিতে ঠিক মাঝখানে দেখা যায়।
ভিডিয়োর শুরুতে একটি পূর্ণ চাঁদ বা পূর্ণিমা দেখা যাচ্ছে কারণ শুধুমাত্র পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হওয়া সম্ভব। গ্রহণের সময় চাঁদ পৃথিবীর চারদিকে তার কক্ষপথে ঘুরতে থাকে বলে পেছনের তারাগুলোকে সরে যেতে দেখা যায়। এরপর পৃথিবীর গোলাকার ছায়া চাঁদের ওপর দিয়ে সরে যেতে দেখা যায়।
পৃথিবীর আকাশ নীল দেখায়, কারন ছায়ার প্রান্তভাগের কারণে একটি হালকা নীল আভা তৈরি হয়। আর ছায়ার মাঝখানের গাঢ় লাল আভাটি দিগন্তের কাছে সূর্যকে লাল দেখায়।
আগামীকাল রাতে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকার একটি বড় অংশের মানুষ একটি পূর্ণ ‘ব্লাড মুন’ চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পেতে পারেন। এখানে ‘ব্লাড’ বা রক্তিম শব্দটি মূলত পূর্ণ গ্রহণের সময় চাঁদের লাল রঙকে নির্দেশ করে।
———————————————
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: : Wang Letian & Zhang Jiajie
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach



