ওরিয়ন নীহারিকা বা নেবুলা, একটি বিশাল এবং তুলনামূলকভাবে নিকটবর্তী তারা জন্মের অঞ্চল, যা সম্ভবত মহাজাগতিক নীহারিকাগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিচিত। প্রায় ১৫০০ আলোকবর্ষ দূরে, উজ্জ্বল গ্যাস তপ্ত নবীন তারাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে, যা এক বিশাল আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘের কিনারায় অবস্থিত।
প্রদর্শিত গভীর চিত্রে অক্সিজেন এবং হাইড্রোজেনের বিকিরণ দ্বারা উজ্জ্বলিত রঙিন অংশগুলো বিশেষভাবে দৃশ্যমান, যেখানে ধুলো এবং গ্যাসের পাতলা আবরণ ও শীটগুলো স্পষ্টভাবে দেখা যায়। খালি চোখেই ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সুপরিচিত তিনটি তারার বেল্টের কাছাকাছি এই নীহারিকাটি অনায়াসে খুঁজে পাওয়া যায়।
ট্র্যাপিজিয়াম নামে একটি উজ্জ্বল উন্মুক্ত নক্ষত্রগুচ্ছ থাকার পাশাপাশি, ওরিয়ন নীহারিকাতে রয়েছে অনেক তারার জন্মস্থান। এই জন্মস্থানগুলোতে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস, তপ্ত নবীন নক্ষত্র, প্রপ্লিড (proplyds) এবং নাক্ষত্রিক জেট রয়েছে, যা উচ্চ গতিতে পদার্থ ছড়াচ্ছে। ওরিয়ন নীহারিকা, যা এম৪২ (M42) নামেও পরিচিত, প্রায় ৪০ আলোকবর্ষ বিস্তৃত এবং এটি আমাদের গ্যালাক্সির সেই একই সর্পিল শাখায় অবস্থিত যেখানে আমাদের সূর্যও রয়েছে।
—————————————————-
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Fényes Lóránd.
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry.Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach
#SiriusTranslators




Leave a Reply