
আমরা কি কখনও ভেবে দেখেছি, পাশ থেকে মিল্কিওয়ে গ্যালাক্সি দেখতে আসলে কেমন? মিল্কিওয়ের ভেতরে অবস্থান করায় গালাক্সিটির সত্যিকার বাহ্যিক আকৃতি কল্পনা করা আমাদের পক্ষে অসম্ভব। তবে সুখবর এই যে, সম্প্রতি ইউরোপীয় মহাকাশ সংস্থা, ESA-এর স্পেসমিশন Gaia, অসম্ভবকে সম্ভব করেছে। Gaia-এর সংগৃহীত, এক বিলিয়নেরও অধিক নক্ষত্রের অবস্থানের তথ্য একীভূত করে মিল্কিওয়ে গ্যালাক্সির এক পাশের একটি মানচিত্র প্রস্তুত করা হয়েছে। মানচিত্রটি নিশ্চিত করে, আর অন্যন্য সর্পিল গ্যালাক্সির মতই আমাদের মিল্কিওয়েরও একটি ক্ষীণ কেন্দ্রিয় চাকতির মতো অংশ রয়েছে যেখানে আমাদের সূর্য এবং রাতের আকাশে দৃশ্যমান নক্ষত্ররাজির অবস্থান।
যদিও আগে এই বিষয়ে অনুমান করা হয়েছিল, তবুও বিস্ময়কর হলো, চাকতির প্রান্তীয় অংশগুলো কিছুটা বাঁকানো দেখা যাচ্ছে। এবং এই বক্রকার অংশকে রাঙিয়ে তুলেছে ঘন ধূলিকণা, উজ্জ্বল নীলাভ নক্ষত্ররাজি এবং শোণিত আভা বিচ্ছুরক নেবুলারাশি। যদিও তথ্য বিশ্লেষণ এখনো চলমান, কিন্তু সফলভাবে অভিযান সম্পন্ন করায় Gaia মিশনটি মার্চ মাসেই বন্ধ করে দেয়া হয়েছে।
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach


