Dimorphos গ্রহাণুতে সংঘর্ষ

Posted on
Translated by

Image Credit & Copyright: ASI NASA, Johns Hopkins APL, DART, LICIACube, LUKE, IOP

কেন এই সংঘর্ষ এত অদ্ভুত ছিল?

২০২২ সালে, পৃথিবী রক্ষায় সম্ভাব্য প্রযুক্তি পরীক্ষা করতে নাসা পরিকল্পিতভাবে DART (Double Asteroid Redirection Test) মহাকাশযানটিকে ডিমরফোস নামের ছোট গ্রহাণুতে ধাক্কা মারে। বিজ্ঞানীরা আশা করেছিল, এই সংঘর্ষের ফলে ডিমরফোসের ডিডাইমোসকে কেন্দ্র করে আবর্তনের কক্ষপথ পরিবর্তিত হবে। এবং দেখাতে পারবে যে এধরনের সংঘর্ষের কৌশল ভবিষ্যতে পৃথিবীকে বিপজ্জনক গ্রহাণুর আঘাত থেকে রক্ষা করতে পারে। কিন্তু তাদের পরীক্ষাকৃত ফলাফলের বিশ্লষণে দেখা গেছে যে সংঘর্ষের প্রভাব প্রত্যাশার থেকে ভিন্ন এবং বিজ্ঞানীরা বুঝার চেষ্টা করছেন কেন এরকম হয়ছে।

এখানে দেখানো হচ্ছে, সংঘর্ষের পর ডিমরফোস থেকে নির্গত ধ্বংসাবশেষের প্রায় ২৫০ সেকেন্ডের দৃশ্য, যা ধারণ করেছে উৎক্ষেপিত LICIACube এর LUKE ক্যামেরা। যেখানে অক্ষত মূল গ্রহাণু ডিডাইমোস সামনের দিকে অগ্রসর হচ্ছে।

২০২৬ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থার হেরা মিশন ডিমরফোস ও ডিডাইমোস-এর কাছে পৌঁছাবে এবং বিষয়টি বিস্তারিতভাবে পর্যবেক্ষণের জন্য তিনটি মহাকাশযান (জুভেন্টাস, মিলানি এবং হেরা নিজেই) প্রেরণ করবে।

———————————————

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Video Credit & Copyright: ASI NASA, Johns Hopkins APL, DART, LICIACube, LUKE, IOP

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations