নববর্ষের আকাশে দ্বৈত লাল আভা: অরোরা ও SAR আর্কের নৃত্য

Posted on
Translated by

Image Credit & Copyright: Alessandra Masi

নতুন বছর শুরু হলো, আর আকাশ যেন দ্বিগুণ লাল! নতুন বছর মানেই পৃথিবী আবার তার পুরনো পথে ফিরে এসেছে, ১ জানুয়ারি সূর্যের চারপাশে সেই চিরচেনা কক্ষপথে। সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর দিন আসতে তখনো বাকি কয়েকটা দিন। কিন্তু আকাশে তখনই দেখা দিলো এক অপূর্ব দৃশ্য – লাল আভা!তবে এই লাল আভা ছিল দুই রকমের। বাঁ দিকে প্রথম যে আভা দেখছো, সেটি হলো লাল অরোরা।

সূর্যের এক প্রবল ঝড় পৃথিবীর দিকে চার্জিত কণা পাঠিয়ে আমাদের বায়ুমণ্ডলে ধাক্কা দিতেই এই অরোরা তৈরি হয়েছে। উজ্জ্বল লাল রেখাগুলো যেন আকাশের দিকে খাড়া উঠে গেছে।ডান দিকে আরও একটি লাল আভা দেখা যাচ্ছে, সম্ভবত সেটি একটি SAR আর্ক – পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর দিয়ে প্রবাহিত চার্জিত কণার নদী। যদিও উভয়ই লাল রঙের, তবে অল্প একটু রঙের পার্থক্য লক্ষ্য করা যায়।

প্রথম অরোরাটি এসেছে অক্সিজেন আর নাইট্রোজেন একসঙ্গে জ্বলে ওঠার ফলে, আর ওপরে থাকা SAR আর্ক হয়তো অধিকাংশই বায়ুমণ্ডলীয় অক্সিজেনের আলো থেকে সৃষ্টি।এই অপূর্ব দৃশ্যটি তোলা হয়েছিল নতুন বছরের প্রথম দিনে, ইতালির পিয়েভে দি ক্যাডোর কাছ থেকে। যেন আকাশ নিজেই নতুন বছরের শুভেচ্ছা পাঠিয়ে বলছে – “তোমাদের জন্য এই লাল আলো উপহার দিলাম!”

—————————————————————————————

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Alessandra Masi.

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

#SiriusTranslators

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations