মঙ্গলে এরিস ৩ অভিযানের অবতরণ স্থান: ফিরে দেখা ‘দ্য মার্শিয়ান’

Posted on
Translated by

Image Credit: HiRISE, MRO, LPL (U. Arizona), NASA

মঙ্গলগ্রহকে প্রদক্ষিণরত মার্স রিকনিসেন্স অরবিটার (MRO) নামক মহাকাশযানের HiRISE (High Resolution Imaging Science Experiment) ক্যামেরা থেকে তোলা এই ক্লোজ-আপ চিত্রে দেখা যাচ্ছে মঙ্গলের দক্ষিণ অ্যাসিডালিয়া প্লেনিশিয়া অঞ্চলে আবহাওয়ার প্রভাবে সৃষ্ট গর্তসমূহ এবং বাতাসে সৃষ্ট বালুর স্তূপ।

ছবিটির আকর্ষণীয় নীলাভ রংটি আসলে হাইরাইস ক্যামেরায় তোলা ছবির একটি সাধারণ বৈশিষ্ট্য। মানব চোখে এই অঞ্চলটি ধুসর অথবা কিছুটা লালচে দেখাত।

তবে মানুষের চোখ মঙ্গলের এই মরুভূমির মতো অনাবিষ্কৃত প্রান্তরে কখনোই সরাসরি দৃষ্টিপাত করেনি, যদি না ধরা হয় অ্যান্ডি ওয়েইয়ারের বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনি ‘দ্য মার্শিয়ান’ এ নাসার কাল্পনিক নভোচারীদের চোখ।

‘দ্য মার্শিয়ান’ নামক এই উপন্যাসে বর্ণনা করা হয়েছে মার্ক ওয়াটনি নামক এক নভোচারীর অভিযান, যিনি এরিস ৩ নামের এক মঙ্গল অভিযানে আটকে পড়েন। এই অভিযানের অবতরণ স্থানের স্থানাঙ্ক, হাইরাইজ ক্যামেরার এই ক্রপ করা ছবির অংশের অনুরুপ।

উল্লেখ্য, ‘এরিস ৩’ অভিযানের এই কাল্পনিক অবতরণ স্থানটি বাস্তবের কার্ল স্যাগান মেমোরিয়াল স্টেশন, অর্থাৎ ১৯৯৭ সালের প্যাথফাইন্ডার অভিযানের অবতরণ স্থান থেকে মাত্র ৮০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit: HiRISE, MRO, LPL (U. Arizona), NASA

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

Comments

One response to “মঙ্গলে এরিস ৩ অভিযানের অবতরণ স্থান: ফিরে দেখা ‘দ্য মার্শিয়ান’”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations