
এনজিসি ১০৪ নামে পরিচিত, ৪৭ টুকানে, দক্ষিণ আকাশের বুকে একটি মহাজাগতিক রত্ন। এটি কোনো একক নক্ষত্র নয়, বরং অসংখ্য নক্ষত্র মিলে গঠিত একটি নক্ষত্রপুঞ্জ; যা আরও প্রায় ২০০টি গোলাকার নক্ষত্রপুঞ্জের সাথে একত্রে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির অদৃশ্য গোলাকার বলয় বা হালোকে প্রদক্ষিন করছে।
উজ্জ্বলতার দিক থেকে পৃথিবী হতে দৃশ্যমান গোলাকার নক্ষত্রপুঞ্জের মধ্যে ওমেগা সেন্টরি এর ঠিক পরেই রয়েছে ৪৭ টুকানের অবস্থান এবং এটি পৃথিবী থেকে প্রায় ১৩,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। খালি চোখেই আকাশে টুকান নক্ষত্রমণ্ডলে ছোট ম্যাজেলানিক মেঘের কাছাকাছি এই নক্ষত্রপুঞ্জটি দেখা যায়।
মাত্র প্রায় ১২০ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই নক্ষত্রগুচ্ছ শত সহস্র নক্ষত্রের সমন্নয়ে গঠিত। টেলিস্কোপ দিয়ে ছবিটিতে নক্ষত্র গুচ্ছের সীমানায় থাকা লালদানব নক্ষত্রগুলো টেলিস্কোপে সোনালি আভায় সহজেই চোখে পড়ে।
দূরবীক্ষনের সাহায্যে তোলা এই স্পষ্ট ছবিটিতে নক্ষত্র মন্ডলের প্রান্তে অবস্থিত লাল দানব তারাগুলোকে হলদেটে নক্ষত্র হিসেবে সহজেই নির্দিষ্ট করা যায়। ঘনভাবে সাজানো গ্লোবুলার তারামণ্ডল ৪৭ টুক-এ আছে এমন এক নক্ষত্রও, যার কক্ষপথ একটি কৃষ্ণগহ্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত জানা সবচেয়ে কাছের।
ঘনভাবে সজ্জিত গোলাকার নক্ষত্রমণ্ডল ৪৭ টুক-এ এমন একটি নক্ষত্র রয়েছে, যা পরিচিত মহাবিশ্বে কৃষ্ণগহ্বরকে সবচেয়ে কাছ থেকে প্রদক্ষিণ করছে।
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach




