Posted on
Translated by
Image Credit: CTIO, NOIRLab, DOE, NSF, AURA; Image Processing: T. A. Rector (U. Alaska Anchorage), D. de Martin (NSF’s NOIRLab) & M. Zamani (NSF, NOIRLab)

মেসিয়ার ১০৪ একটি অত্যন্ত সুন্দর সর্পিল ছায়াপথ। এটি প্রায় পাশ থেকে দেখা যায় বলে এর মাঝখানে থাকা ঘন ধুলোর একটি প্রশস্ত বলয় খুব স্পষ্টভাবে দেখা যায়। উজ্জ্বল কেন্দ্রীয় তারকাগুচ্ছের সামনে এই ধুলোর স্তরটি এমনভাবে দেখা যায় যে পুরো ছায়াপথটিকে অনেকটা চওড়া কিনারাওয়ালা সোমব্রেরো টুপি-র মতো মনে হয়। এ কারণেই এটি সোমব্রেরো গ্যালাক্সি নামে জনপ্রিয়।

এটির আরেক নাম এনজিসি ৪৫৯৪ (NGC 4594)। দৃশ্যমান আলোসহ বিভিন্ন ধরনের তড়িৎচৌম্বকীয় বিকিরণে এই ছায়াপথকে পর্যবেক্ষণ করা যায়। এর কেন্দ্রে একটি অতিভারী কৃষ্ণগহ্বর রয়েছে।

সোমব্রেরো গ্যালাক্সির ব্যাস প্রায় ৫০,০০০ আলোকবর্ষ এবং এটি পৃথিবী থেকে প্রায় ২ কোটি ৮০ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি Virgo Galaxy Cluster-এর দক্ষিণ প্রান্তের অন্যতম বৃহৎ ছায়াপথ।

এই ছবিটি একটি অত্যন্ত শক্তিশালী জ্যোতির্বৈজ্ঞানিক ক্যামেরা (DECam) দিয়ে তোলা হয়েছে। ক্যামেরাটি চিলির একটি মানমন্দিরে থাকা বড় ব্ল্যাঙ্কো ৪-মিটার টেলিস্কোপের সঙ্গে লাগানো আছে। সেই টেলিস্কোপ ব্যবহার করেই সোমব্রেরো গ্যালাক্সির এই সুন্দর ছবিটি ধারণ করা হয়েছে।


This material is translated from Astronomy Picture of the Day(APOD).

Image Credit: CTIO, NOIRLab, DOE, NSF, AURA;
Image Processing: T. A. Rector (U. Alaska Anchorage), D. de Martin (NSF’s NOIRLab) & M. Zamani (NSF, NOIRLab)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations