ধূমকেতু সুচিনশান-এটলাসের লেজে সেই রহস্যময় কালো রেখাটি কীভাবে এলো? অক্টোবরের মাঝামাঝি সময়ে তোলা কিছু ছবিতে এই উজ্জ্বল ধূমকেতুর লম্বা লেজ আর সরু ‘অ্যান্টি-টেইল’ দেখা গেলেও, একটি অদ্ভুত দৃশ্য চোখে পড়েছে-লেজের মাঝখানে ছুটে গেছে এক গাঢ় কালো রেখা।কেন এমন হলো? বিষয়টি এখনো বিজ্ঞানীদের জন্য ধোঁয়াশা, আর কল্পনা আর তর্কের উৎস হয়ে উঠেছে।
কী হতে পারে কারণ? হয়তো ধূমকেতুর লেজ থেকে বেরিয়ে আসা অন্ধকার ধূলিকণার ঢেউ, বা হয়তো আলোকিত লেজের দুই ভিন্ন অংশ কেমন করে যেন একটার উপর আরেকটা এসে এমন একটা গাঢ় রেখার আভাস দিয়েছে। আরেকটি কল্পনাতীত কারণ হতে পারে-ধূমকেতুর কোমার ঘন অংশের ছায়া কিছু ধূলিকণার ওপর পড়ে এই মায়াময় রেখাটি তৈরি করেছে।
১৪ অক্টোবর, টেক্সাস থেকে তোলা এই ছবিতে কালো রেখাটি স্পষ্টভাবে ধরা পড়েছে। ভবিষ্যৎ বিশ্লেষণের জন্য, যদি আপনার কাছেও এমন একটি ছবি থাকে যেখানে এই কালো রেখা ধরা পড়েছে, তাহলে দয়া করে সেটি APOD-এ পাঠাতে ভুলবেন না। ধূমকেতু সুচিনশান-এটলাস এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে এবং সৌরজগতের বাইরের পথে তার যাত্রা শুরু করেছে।
——————————————————-
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Bray Falls.
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach
#SiriusTranslators




Leave a Reply