সৌর ফাস (লুপ)

Posted on
Translated by

Image Credit and Copyright: Andrea Vanoni

আমাদের সূর্য প্রায়ই বিশাল ফাস বা লুপ আকৃতি ধারণ করে বিস্ফোরিত হয়। উত্তপ্ত উজ্জ্বল সৌর প্লাজমা সূর্যের পৃষ্ঠ থেকে লাফিয়ে উঠে, যাকে প্রমিনেন্স বলা হয়। এর মধ্যে সবচেয়ে সাধারণ ধরণের প্রমিনেন্স হলো একটি সাধারণ লুপ। এই লুপের আকার সূর্যের চৌম্বক ক্ষেত্র থেকে সৃষ্টি হয়, যা ঘূর্ণায়মান ইলেকট্রন ও প্রোটন দ্বারা নির্দিষ্ট হয়। সূর্যের করোনার নিন্মস্তর পর্যন্ত বিস্তৃত অনেক লুপ এতটাই বড় হয় যে তা সম্পূর্ণ পৃথিবীকে ঢেকে ফেলতে পারে। এই লুপ কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয়।

এ ধরণের লুপ সাধারণত সূর্যের সক্রিয় অঞ্চলগুলোর কাছাকাছি ঘটে। যেখানে সাধারণত কালো অঞ্চল বা সূর্য কলঙ্ক (sunspots) থাকে। ওপরের ছবিগুলো ২০২৪ ও ২০২৫ সালে তোলা। এখানে সূর্যের পৃষ্ঠে চারটি লুপ দেখা যাচ্ছে। ছবিগুলো ইতালির মানটোভা শহরে নিজস্ব টেলিস্কোপ দিয়ে তোলা হয়েছে। এই ছবিতে হাইড্রোজেনের নির্গত একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোকে ধারণ করা হয়েছে।

কিছু সৌর প্রমিনেন্স হঠাৎ ভেঙে পড়ে এবং সৌরজগতের দিকে বিপুল পরিমাণে চার্জিত কণা ছুড়ে দেয়। যা একটি “স্পেস ওয়েদার” বা মহাকাশ আবহাওয়ার কারণ হয়ে দাঁড়ায় – যা এটি পৃথিবীর আকাশে এবং বৈদ্যুতিক সংযোগে প্রভাব ফেলতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations