‘ছদ্ম-প্রভাত’ নামে পরিচিত রাশিচক্রের আলোর একটি উজ্জ্বল আভা ধরা পড়েছে রাতের আকাশের এই মনোরম দৃশ্যে। দৃশ্যটি ধারণ করা হয়েছে ভারতের লাদাখে অবস্থিত হানলে ডার্ক স্কাই রিজার্ভ এ, সেপ্টেম্বর মাসের ‘স্টার পার্টি’ চলাকালীন জ্যোতির্বৈজ্ঞানিক গোধূলি শুরুর ঠিক আগের মুহূর্তে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই ডার্ক স্কাই রিজার্ভটি অদম্য তারকা-পর্যবেক্ষক এবং অ্যাস্ট্রোফটোগ্রাফারদের জন্য এক অনন্যস্থল। রাতের আকাশ চিরে যখন উল্কাপাত ঘটছে, তখন পূর্ব দিগন্তের কাছে রাশিচক্রের আলোর ফ্যাকাশে আভায় নিমজ্জিত দেখা যাচ্ছে উজ্জ্বল গ্রহ বৃহস্পতিকে।
আলোর এই রেখা ধরে মাথার ঠিক ওপরের দিকে (জেনিথ) চোখ মেলালে দেখতে পাবেন উন্মুক্ত তারাগুচ্ছ M44 এবং ছবির ঠিক মাঝখানের দিকে কিছুটা হলুদ আভাবিশিষ্ট মঙ্গল গ্রহ। প্রকৃতপক্ষে, নাসার জুনো মহাকাশযান কর্তৃক আন্তঃগ্রহীয় ধূলিকণার আকস্মিক আবিষ্কার ইঙ্গিত দেয় যে, মঙ্গল গ্রহ নিজেই এই ধূলিকণার মূল উৎস। মঙ্গলের এই ধূলিকণাই সূর্যের আলোকে পেছনে প্রতিফলিত ও বিকীর্ণ করে পৃথিবীর রাতের আকাশে এমন ‘জোডিয়াকাল লাইট’ বা রাশিচক্রের আলো তৈরি করে।
——————————————————————————
This material is translated from Astronomy Picture of the Day(APOD).
Image Credit: Neelam and Ajay Talwar (TWAN)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.



