IC 1396-এ একটি রহস্যময় গ্লোবুল

Posted on
Translated by

IC 1396-এ কি কোনো দানব লুকিয়ে আছে? অনেকেই একে ‘এলিফ্যান্টস ট্রাঙ্ক নেবুলা’ বা ‘হাতির শুঁড় নীহারিকা’ নামে চেনেন। দূর থেকে এই নক্ষত্র-উৎপাদন অঞ্চলের গ্যাস এবং ধূলিকণার আকার মানুষের বা ভয়ংকর কোনো কিছুর মনে হতে পারে, কিন্তু আসলে সেখানে কিছুই নেই, এগুলো শুধু গ্যাস আর ধুলো।

তবে এখানে প্রকৃত দানব হলো একটি উজ্জ্বল নবীন নক্ষত্র, যা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত, তাই আমাদের ভয়ের কোনো কারণ নেই। এই নক্ষত্রটি এতই শক্তিশালী আলো ও কণা ছড়ায় যে ছবির উপরের দিকে থাকা ঘন অন্ধকার ধূলোকণার গুচ্ছ যাকে কমেটারি গ্লোবুল (Cometary Globule) বলা হয়, তা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। পাশাপাশি, এর দুই দিক থেকে সজোরে বেরিয়ে আসা গ্যাস এবং কণার ঝোড়ো বাতাস আশেপাশের গ্যাস ও ধূলোকে দূরে ঠেলে দিচ্ছে।

প্রায় ৩,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই IC 1396 জট তুলনামূলকভাবে ফিকে হলেও, আকাশে এর বিস্তার ১০টি পূর্ণ চাঁদের চেয়েও বেশি।

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Joachim Korb

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

More Translations