জলের উপর গ্রহের রেখা

Posted on
Translated by

Image Credit & Copyright: Jose Antonio Hervas

আপনি কি কখনও সন্ধ্যা বা ভোরে সমুদ্রের দিকে তাকিয়ে দেখেছেন — আকাশের সূর্য, তারা, চাঁদ বা শুক্রগ্রহ জলের উপর যেন এক একটি উজ্জ্বল রেখা এঁকে রেখেছে?

এই দৃশ্যটা যেমন সুন্দর , এর পেছনে রয়েছে অসাধারণ একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা!

যখন সমুদ্রের জল একদম শান্ত থাকে, প্রতিফলনগুলোও হয় স্পষ্ট বিন্দুর মতো। কিন্তু যখন ঢেউ থাকে তখন প্রতিটি ছোট ছোট ঢেউ আলোকে বিভিন্ন দিক থেকে প্রতিফলিত করে আপনার চোখে পৌঁছায়। আর সেসব মিলেই তৈরি হয় সেই চোখজুড়ানো আলোছায়ার রেখা! এই একই প্রভাব প্রায়ই দেখা যায় সূর্যাস্তের ঠিক আগে কিংবা সূর্যোদয়ের ঠিক পরে — যখন সূর্যের আলো জলের উপর লালচে-সোনালি রেখা তৈরি করে, যা দেখে মন কেবল হারিয়ে যেতে চায়।

ছবিটা তোলা হয়েছে ১০ দিন আগে স্পেনের ইবিজা থেকে। ছবিতে দেখা যাচ্ছে উদীয়মান চাঁদ, উপরে উজ্জ্বল শুক্রগ্রহ, আর ডান পাশে একটু কম উজ্জ্বল শনি গ্রহ। নিচে জলের উপর তাদের আলো ছড়িয়ে রেখা তৈরি করেছে। ডান পাশে দেখা আরেকটি আলো আসলে একটি বীকন — নাবিকদের সতর্ক করার জন্য — সেটিও নিজের আলো জলে প্রতিফলিত করেছে।

এই ছবিতে প্রকৃতি আর বিজ্ঞানের একসাথে মিলে যাওয়ার এক দারুণ মুহূর্ত ধরা পড়েছে।

Image Credit & Copyright: Jose Antonio Hervas

Original Authors & Editors: Robert Nemiroff (Michigan Technological University), Jerry Bonnell (University of Maryland)

Source: Astronomy Picture of the Day (APOD) — apod.nasa.gov

This material is translated from Astronomy Picture of the Day (APOD), published by NASA.

Translation by: Sirius Translators

NOC – Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations