সূর্য এবং তার কিছু হারানো রং

Posted on
Translated by
Image Credit: Niger Sharp(NSF), FTS, NSO, KPNO, AURA, NSF

সূর্যের আলোতে কিছু রং কেন অনুপস্থিত থাকে তা এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি। এখানে সূর্যের সমস্ত দৃশ্যমান রং দেখানো হয়েছে, যা প্রিজমের মতো একটি যন্ত্রের মাধ্যমে সূর্যের আলো প্রবাহিত করে তৈরি করা হয়েছে।

এই স্পেকট্রামটি ম্যাকম্যাথ-পিয়ার্স সোলার অবজারভেটরিতে তৈরি করা হয়েছে। এটি দেখায় যে সূর্য দেখতে সাদা মনে হলেও আসলে প্রায় সব রঙের আলো ছড়ায়, তবে এর মধ্যে হলুদাভ সবুজ রং সবচেয়ে বেশি উজ্জ্বল দেখা যায়। স্পেকট্রামে যে কালো দাগগুলো দেখা যাচ্ছে সেগুলো সূর্যের উপরে থাকা গ্যাসের স্তরের কারণে। কারণ এই গ্যাস নিচ থেকে আসা কিছু আলো নিজের মধ্যে শোষণ করে নেয়, যার ফলে ওই জায়গাগুলো অন্ধকার দেখা যায়। যেহেতু বিভিন্ন গ্যাস বিভিন্ন রঙের আলো শোষণ করে, তাই সূর্য গঠনকারী গ্যাসগুলো সহজে নির্ধারণ করা যায়।

উদাহরণস্বরূপ বলা যায়, বিজ্ঞানীরা ১৮৬৮ সালে সূর্যের আলোর রঙের দাগ দেখে প্রথম হিলিয়াম গ্যাস শনাক্ত করেছিলেন, তারপর এটি পৃথিবীতে পাওয়া যায়। এখন সূর্যের আলোতে থাকা বেশিরভাগ কালো দাগের কারণ বিজ্ঞানীরা জানেন, কিন্তু এখনও কয়েকটি দাগের কারণ সঠিকভাবে জানা যায়নি।


This material is translated from the Astronomy Picture of the Day(APOD)

Image Credit: Niger Sharp(NSF), FTS, NSO, KPNO, AURA, NSF

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations