September 19, 2026

ব্রজমোহন কলেজে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অবজার্ভ দ্যা মুন নাইট ২০২৬

Exam Building, Govt. BM College

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

International Observe the Moon Night 2026
Participants: Over
150
From
September 19, 2026
To
September 19, 2026

সরকারি ব্রজমোহন কলেজে উদযাপিত হলো ‘International Observe the Moon Night 2026’

নক বাংলাদেশ (NOC Bangladesh)-এর উদ্যোগে সরকারি ব্রজমোহন কলেজের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বিশ্বব্যাপী পরিচিত জ্যোতির্বিজ্ঞান উৎসব ‘International Observe the Moon Night 2026’।

সন্ধ্যার পর পরই আয়োজনের সূচনা ঘটে একটি তথ্যবহুল আলোচনার মধ্য দিয়ে। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব রিপন চন্দ্র বেপারী।

তিনি চাঁদের উৎপত্তি, ভূতাত্ত্বিক গঠন এবং পৃথিবীর ওপর চাঁদের নানাবিধ প্রভাব নিয়ে শিক্ষার্থীদের সামনে বিশদ আলোচনা তুলে ধরেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মাহমুদুল ইসলাম এবং গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দিন খানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

আলোচনা পর্ব শেষে কলেজের পরীক্ষা ভবনের ছাদে টেলিস্কোপের মাধ্যমে শুরু হয় বহুল প্রতীক্ষিত চাঁদ পর্যবেক্ষণ পর্ব। সেখানে দেড় শতাধিক শিক্ষার্থী অত্যন্ত আগ্রহ নিয়ে উপস্থিত হন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যবেক্ষণ সেশনটি দীর্ঘ সময় চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পর্যবেক্ষণ সংক্ষিপ্ত হলেও শিক্ষার্থীদের মাঝে মহাকাশ নিয়ে গভীর কৌতূহল ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পুরো আয়োজনটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন নক বাংলাদেশ টিমের ভলান্টিয়ার এবং সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ মিনহাজ। এছাড়াও ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন নক বাংলাদেশের লাবনী আক্তার সেতু। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কাজী শফিক, হাসান হাওলাদার, রাকিব, জারিফ, মামুন, আব্দুল হাকিম, নোমান, সাকিব ও নাফিজ।