চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ১৭তম আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালা

অনুষ্ঠিত হলো ১৭তম আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালার চট্টগ্রাম পর্ব।

গত ২৩ থেকে ২৫ অক্টোবর চট্টগ্রামের সাউটপয়েন্ট স্কুল এন্ড কলেজে তিন দিনের এ কর্মশালা আয়োজিত হয়। এ কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের মোট ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Image Collected from Google Maps

কর্মশালায় জ্যোতির্বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর পাশাপাশি কসমোলজি ও মহাকাশবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। আয়োজনের অংশ হিসেবে আরও ছিল হ্যান্ডস-অন অ্যাক্টিভিটি, টেলিস্কোপে সূর্য ও রাতের আকাশ পর্যবেক্ষণ ও কুইজ প্রতিযোগিতা।


Day 1

কর্মশালার প্রথম দিন স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজনের সূচনা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক আসাদুজ্জামান। মিকবি সায়েন্টিফিক এর পরিচালনায় অংশগ্রহণকারীরা টেলিস্কোপে সূর্য পর্যবেক্ষণ ও স্পেকট্রোস্কোপি বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ লাভ করে। ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষণা অধ্যাপক সুলতানা নাহার ও আলজেরিয়ান জ্যোতির্পদার্থবিদ অধ্যাপক জামাল মায়মুনি বহির্জাগতিক প্রাণের সন্ধান ও অদৃশ্য মহাবিশ্ব নিয়ে আলোচনা করেন।


Day 2

দ্বিতীয় দিন শুরু হয় ফারিবা নেহরীন বিন্তির হ্যান্ডস-অন অ্যাক্টিভিটির মাধ্যমে। এরপর অনলাইনে যুক্ত হোন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের ন্যাশনাল আউটরিচ কোঅর্ডিনেটর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। জোতির্বৈজ্ঞানিক স্থানাংক ব্যবস্থা নিয়ে আলোচনা করেন চৌধুরী তাসনিম জাহান শ্রাবন।


Day 3

কর্মশালার শেষদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. কে. এম. রেজাউর রহমান। এ ছাড়াও অনলাইনে যুক্ত হন রমন রিসার্চ ইনস্টিটউটের সাবেক অধ্যাপক ড. বিমান নাথ

এ দিন সৌরজগত নিয়ে আলোচনা করেন রওনক শাহরিয়ার। অতঃপর এস্ট্রোনমিক্যাল ফ্যানোমেনন নিয়ে আলোচনা করেন হাসান মাহমুদ সজিব। এবং সর্বশেষ মহাকাশ অভিযান নিয়ে হ্যান্ডস অন একটিভিটি করেন ডেপুটি নক সাফায়েত রহমান। এছাড়াও অতিথিরা নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজিকস, রিলেটিভিটি ও কসমোলজি নিয়ে স্ববিস্তারে আলোচনা করেন আলোচনা শেষে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় এ কর্মশালা। এরপর সন্ধ্যার পর চট্টগ্রাম ভিত্তিক জোতির্বিজ্ঞান প্রসার সংগঠন ‘কসমিক এনিগমা’ এর সৌজন্যে চলে আকাশ পর্যবেক্ষণের হাতে খড়ি এবং টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ।


Organizers and Sponsors


কর্মশালার মূল আয়োজক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের ন্যাশনাল আউটরিচ কোঅর্ডিনেটর, বাংলাদেশ (নক-বিডি) অফিস। কর্মশালাটি আয়োজনে প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন নক-বাংলাদেশ অফিসের ন্যাশনাল ভলান্টিয়ার আলী নেওয়াজ

কর্মশালার টাইটেল স্পন্সর হিসেবে ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

সহ-আয়োজক হিসেবে রয়েছে: