
চন্দ্রগ্রহণের ঠিক মাঝের সময়ে তোলা ছবিগুলোকে সাজিয়ে দেখা যাচ্ছে, দুইটি পূর্ণ চন্দ্রগ্রহণের ছবিগুলো প্রায় একই রকম। কিন্তু উপরের ছবিগুলো তোলা হয়েছিল ২০০৮ সালের ফেব্রুয়ারী মাসে এবং নিচেরগুলো ২০২৬ সালের মার্চ মাসে। অর্থ্যাৎ সম্প্রতি ঘটে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণের সময়।
এগুলোর এত মিল কেন? কারণ এই দুইটি চন্দ্রগ্রহণ একই Saros Cycle-এর অন্তর্ভুক্ত। Saros Cycle- হলো চাঁদের কক্ষপথ পর্যবেক্ষণের সময় আবিষ্কৃত একটি জ্যোতির্বিজ্ঞানিক চক্র। এর সময়কাল প্রায় ১৮ বছর ১১ দিন। এই সময়ের পর সূর্য, পৃথিবী ও চাঁদ আবার প্রায় একই অবস্থানে ফিরে আসে। তখন আবার একই ধরনের চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ ঘটতে পারে।
যে গ্রহণগুলো এক সারোস চক্র পরে আবার ঘটে, সেগুলো একই সিরিজের অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে সেই সিরিজ হলো সারোস-১৩৩।
তাই বলা যায়, ২০২৬ সালের ৩ মার্চের চন্দ্রগ্রহণের মতোই আবার প্রায় একই ধরনের গ্রহণ দেখা যাবে পরবর্তী সারোস ১৩৩-এর সময়। পরবর্তী সারোস-১৩৩ এর পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ১৩ মার্চ ২০৪৪ সালে।
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Tunc Tezel (TWAN), Petr Horálek / Institute of Physics in Opava
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.


