কিছু ধূমকেতু আমাদের সৌরজগৎ এর প্রতিবেশী হিসেবে নিয়মিতভাবে ফিরে আসে, আবার কিছু ধূমকেতু মাত্র একবারই সৌরজগৎ এ আসে যা আর কখনও ফিরে আসে না।
ধূমকেতু C/2024 E1 (Wierzchoś) কে আমরা ভবিষ্যতে আর দেখার সুযোগ পাব না। বর্তমানে এটি অভ্যন্তরীণ সৌরজগৎ এর মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এর কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় ধারণা করা হয় যে এটি সৌরজগৎ ত্যাগ করে আন্তঃনাক্ষত্রিক (interstellar) ভ্রমণকারী হয়ে উঠবে।
বর্তমানে ধূমকেতুটি পৃথিবীর নিকটতম অবস্থানে রয়েছে। এটি পৃথিবী থেকে প্রায় সেই দূরত্বে রয়েছে, যে দূরত্বে সূর্য এবং পৃথিবী অবস্থান করে (অর্থাৎ প্রায় ১ জ্যোতির্বৈজ্ঞানিক একক বা ১ AU)।
চিলিতে গত সপ্তাহে তোলা ৩০ মিনিটের দীর্ঘ এক্সপোজারে তোলা ছবিতে ধূমকেতুটির প্রায় ৫ ডিগ্রি দীর্ঘ আয়ন লেজ (ion tail) দৃশ্যমান হয়েছে, পাশাপাশি তিনটি অপেক্ষাকৃত ছোট ধূলিকণা লেজ (dust tails) ও দেখা গিয়েছে।
ধূমকেতুর কোমার (coma) সবুজ আভা সূর্যালোকের প্রভাবে ডাইকার্বন (C₂) অণু ভেঙে যাওয়ার (photodissociation) ফলে সৃষ্টি হয়। তবে এই প্রক্রিয়াটি এত দীর্ঘস্থায়ী নয় যে লেজসমূহেও সেই সবুজ রঙ প্রদান করতে পারে।
চিত্রটির ডান প্রান্তে দূরবর্তী এক সর্পিল ছায়াপথ দৃশ্যমান, যার নাম NGC 300। এটি আমাদের থেকে বহু দূরে অবস্থিত।
———————————————
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: José J. Chambó; Text: Cecilia Chirenti (NASA GSFC, UMCP, CRESST II)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach



