অস্বাভাবিক উপবৃত্তাকার গ্যালাক্সি সেন্টোরাস এ

Posted on
Translated by
Image Credit & Copyright: SADR Observatory Team: J-C Dalouzy, P. Bazart, M. Dherbécourt, C. Humbert, G. Leroy, J-P Quéau, H. Talbot, & E. Valin

Centaurus A নামক এই গ্যালাক্সিটির মাঝখানে অদ্ভুত কিছু ঘটেছে। এর কেন্দ্রের উপর দিয়ে ঘন ধুলোর রেখা চলে গেছে, যা এতটাই ঘন যে সাধারণ আলোতে গ্যালাক্সির কেন্দ্র প্রায় দেখা যায় না। এটা একটু অস্বাভাবিক, কারণ এই গ্যালাক্সিটি আসলে একটি উপবৃত্তাকার গ্যালাক্সি-যেগুলোতে সাধারণত খুব বেশি ধুলো থাকে না এবং বেশিরভাগই পুরোনো তারায় ভরা থাকে।

আমরা এই ছবিতে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো: গ্যাস ও ধুলোর জটিল জাল, ম্লান তারার খোলসের মতো গঠন এবং একদিকে ছুটে যাওয়া শক্তিশালী জেট। বিজ্ঞানীরা মনে করেন, এই গ্যালাক্সিটি আসলে দুইটি গ্যালাক্সির সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। এই সংঘর্ষের কারণে অনেক নতুন তারা তৈরি হয়েছে, যেগুলো থেকে এই ধুলো সৃষ্টি হয়েছে। তবে এর কেন্দ্র এত সক্রিয় কেন এবং এই ধুলোর রেখাগুলো ঠিক কিভাবে তৈরি হয়েছে তা এখনো পুরোপুরি বোঝা যায়নি।

Centaurus A আমাদের থেকে প্রায় ১৩ মিলিয়ন (১ কোটি ৩০ লাখ) আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এটি আমাদের সবচেয়ে কাছের সক্রিয় গ্যালাক্সিগুলোর একটি।


This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: SADR Observatory Team: J-C Dalouzy, P. Bazart, M. Dherbécourt, C. Humbert, G. Leroy, J-P Quéau, H. Talbot, & E. Valin

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations