৩আই/অ্যাটলাস (C/2025 N1): অন্য নক্ষত্রের এক আগন্তুক

Posted on
Designed by

এটা কোনো সাধারণ ধূমকেতু নয়—৩আই/অ্যাটলাস (C/2025 N1) হলো এক আন্তঃনাক্ষত্রিক আগন্তুক, আমাদের সৌরজগতের বাইরের এক দুর্লভ অতিথি। ওমুয়ামুয়া ও বরিসভ-এর পর এটি তৃতীয় এমন ধূমকেতু, যা এসেছে অন্য কোনো নক্ষত্রপুঞ্জের দিক থেকে।

২০২৫ সালের ১ জুলাই, চিলির ATLAS টেলিস্কোপ প্রথম চিহ্নিত করে এটিকে। গতি প্রায় ৬০ কিমি/সেকেন্ড এবং এর অধিবৃত্তাকার কক্ষপথ নিশ্চিত করে—এটি সূর্যের টানে অস্থায়ীভাবে প্রবেশ করা এক বহিরাগত।

এই মহাজাগতিক দেহে রয়েছে হালকা কমা ও ধূলির লেজ—যা দেখে মনে পড়ে বরিসভের কথা। অক্টোবরের শেষে এটি এসে দাঁড়াবে সূর্যের একেবারে কাছাকাছি, আর ডিসেম্বর থেকে আবারও উঠবে রাতের আকাশে, ধীরে ধীরে।

জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি শুধুই একটি ধূমকেতু নয়—এ যেন অন্য কোনো নক্ষত্রের পাঠানো বার্তাবাহী। সেই বার্তা বোঝার জন্য দরকার সময়, প্রযুক্তি—আর একটা কল্পনাপ্রবণ মন।

ইনফোগ্রাফিক ও বর্ণনা: NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

More Infographics