উদ্দেশ্য (Mission): সারা বাংলাদেশের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য মহাকাশ বিজ্ঞানকে সহজলভ্য, আকর্ষণীয় এবং বাস্তবসম্মত করার মাধ্যমে একটি জ্যোতির্বিজ্ঞান-সচেতন প্রজন্ম গড়ে তোলা।
রূপকল্প (Vision): অ্যাস্ট্রোস্কুলের লক্ষ্য হলো কৌতূহল জাগ্রত করা, বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রসার ঘটানো এবং তরুণ শিক্ষার্থীদের এমন একটি দেশব্যাপী সম্প্রদায় তৈরি করা যারা জ্যোতির্বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে স্বপ্ন দেখবে, অন্বেষণ করবে এবং অবদান রাখবে।
বাস্তবায়ন পরিকল্পনা: প্রোগ্রামটি প্রাথমিকভাবে একাধিক বিভাগ জুড়ে কয়েকটি নির্দিষ্ট আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে শুরু হবে। প্রোগ্রামের মান, হাতে-কলমে অভিজ্ঞতা এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা সর্বোচ্চ ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।
ইতোপূর্বে হওয়া এস্ট্রোস্কুল প্রোগ্রামের চিত্র




